ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: নিহত ৮

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বাহিনী ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে, এতে তাদের আট সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশে এই গোষ্ঠীগুলো মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালিয়েছিল।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় আইআরজিসি-নির্দেশিত ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পূর্ব ইরাকজুড়ে ইরান সমর্থিত একাধিক গোষ্ঠীর অস্ত্রভান্ডার ও রসদসংক্রান্ত স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির ড্রোন হামলাগুলো ছিল ‘অযৌক্তিক’ এবং সেগুলো কোনো লক্ষ্য অর্জনে সফল হয়নি।

সেন্টকমের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক ও বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ৬০০টিরও বেশি হামলার চেষ্টা চালিয়েছে। এসব হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লটকন চাষে স্বপ্নপূরণ: নরসিংদীর আক্তার হোসেনের স্বাবলম্বী হওয়ার গল্প

ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: নিহত ৮

আপডেট সময় : ০১:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬