মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় ডিজেল মজুত করার অভিযোগে মোয়াজ্জেম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মোয়াজ্জেম হোসেন সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তেলসহ আটককৃত মোয়াজ্জেম হোসেনকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন্তামুল হক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফতেপুর গ্রামে মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে তার বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয়েছে এবং আটক মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























