ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ: ‘আগামী দিনের আলোকবর্তিকা’

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি’-২০২৫ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান বলেছেন, শিশুদের শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ অত্যন্ত জরুরি। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

উপজেলা নির্বাহী অফিসার আস্কর তালুকদার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বৃত্তি আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এটি শিশু ও শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে কেবল প্রতিদ্বন্দ্বিতার মনোভাবই তৈরি করে না, বরং তাদের মধ্যে শেখার আগ্রহও বাড়ায়।

তিনি এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। তিনি মনে করেন, এই বৃত্তি আয়োজন শান্তিগঞ্জের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।

গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের নির্বাহী পরিচালক এবং জাতীয় দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন তালুকদার এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী।

পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা সমন্বয়ক প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন শতাধিক অংশগ্রহণকারীর মধ্য থেকে ৫০ জনকে এই বৃত্তি প্রদান করা হবে, যার মধ্যে প্রথম গ্রেডে ২০ জন এবং সাধারণ গ্রেডে ৩০ জনকে বৃত্তির অনুদান, সনদ ও ক্রেস্ট দেওয়া হবে। এছাড়াও, প্রথম তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ: ‘আগামী দিনের আলোকবর্তিকা’

আপডেট সময় : ১০:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬