ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: আবুল হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

বরিশালের আগৈলঝাড়ায় দুজনকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহসহ চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছিল। হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন- আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ অনুযায়ী, আবুল হাসানাত আব্দুল্লাহয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন মামলার ভিকটিম টিপু হাওলাদার ও কবির মোল্লা। রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি বরিশাল জেলার তৎকালীন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহকে নির্দেশ প্রদান করেন। এরপর একটি মিথ্যা মামলায় দুই ভিকটিমকে আসামি করা হয়।

পরবর্তীতে, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনের মাধ্যমে আগৈলঝাড়া থানার গৌরনদী-গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পার্শ্বে বুধার নামক স্থানে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে যে, আসামি আবুল হাসানাত আব্দুল্লাহ ও ডিআইডি এহসান উল্লাহর বিরুদ্ধে ঊর্ধ্বতন অবস্থানে থেকে নির্দেশনার মাধ্যমে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ ও সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলির অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এই মামলার এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

মানবতাবিরোধী অপরাধ: আবুল হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

আপডেট সময় : ০৮:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬