ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

দুই বছর পর শিল্পকলা একাডেমিতে ফিরছে প্রাঙ্গণেমোরের নাটক

দেশের অন্যতম পরিচিত নাট্যদল প্রাঙ্গণেমোর দীর্ঘ দুই বছর পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তাদের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। এই বিরতি কাটিয়ে আবারও তারা দর্শকদের সামনে তাদের অনবদ্য পরিবেশনা নিয়ে হাজির হবে।

আগামী শুক্রবার পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রাঙ্গণেমোরের দুটি জনপ্রিয় নাটক মঞ্চায়িত হবে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘শেষের কবিতা’ মঞ্চস্থ হবে। অনন্ত হিরার নাট্যরূপ এবং নূনা আফরোজের নির্দেশনায় এই নাটকটি সম্পূর্ণ নতুন আঙ্গিক ও ভাবনায় দর্শকদের সামনে আসছে, যা এক বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এরপর আগামীকাল ও শুক্রবার একই সময়ে প্রদর্শিত হবে উৎপল দত্তের কালজয়ী সৃষ্টি ‘টিনের তলোয়ার’। অনন্ত হিরার নির্দেশনায় উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে নির্মিত এই নাটকটি বর্তমান সময়ের সঙ্গেও অত্যন্ত প্রাসঙ্গিক।

‘শেষের কবিতা’ নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, নাসরীন মিশু, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির ও নাঈম ইসলাম। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আলোকসজ্জায় তৌফিক আজীম রবিন, সঙ্গীতে রামিজ রাজু এবং পোশাক ব্যবস্থাপনায় রয়েছেন নূনা আফরোজ। ইভান শাহরিয়ার সোহাগ কোরিওগ্রাফি এবং জনি সেন রূপসজ্জার দায়িত্বে রয়েছেন।

‘টিনের তলোয়ার’ নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। এই নাটকেরও মঞ্চ ডিজাইনার ফয়েজ জহির, আলোয় ঠাণ্ডু রায়হান, সংগীতে শিশির রহমান, পোশাকে নূনা আফরোজ, রূপসজ্জায় জনি সেন এবং পোস্টার ডিজাইন করেছেন চারু পিন্টু।

গত দুই বছর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের সুযোগ না পেলেও প্রাঙ্গণেমোর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নিয়মিত নাটক প্রদর্শন করে আসছিল। জাতীয় নাট্যশালায় তাদের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে দলটি বিশেষ প্রস্তুতি নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

দুই বছর পর শিল্পকলা একাডেমিতে ফিরছে প্রাঙ্গণেমোরের নাটক

আপডেট সময় : ০৮:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬