ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নতুন রূপে ফিরছে সালমার জনপ্রিয় গান ‘তুমি মানুষ ভালা না’

জনপ্রিয় সংগীতশিল্পী সালমা বরাবরই মৌলিক গান প্রকাশে বেশ সরব। সম্প্রতি তার কণ্ঠে প্রকাশিত বিরহের গান ‘এমন ভালোবাসা চাই না’ শ্রোতা-দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার নতুনভাবে শ্রোতাদের সামনে আসছে সালমার কণ্ঠে ‘তুমি মানুষ ভালা না’ শিরোনামের একটি গান।

উল্লেখ্য, একই শিরোনামে কয়েক বছর আগে সালমার একটি গান প্রকাশিত হয়েছিল, যার নাম ছিল ‘মানুষ ভালা না’। এবার গানের শুরুতে ‘তুমি’ শব্দটি যোগ করে এর নাম রাখা হয়েছে ‘তুমি মানুষ ভালা না’। পূর্বের গানটি লিখেছেন ও সুর করেছেন মামুন আফনান রুমী এবং শাহরিয়ার রাফাত। নতুন গানটির কথা ও সুরও করেছেন মামুন আফনান রুমী, আর সুর দিয়েছেন সাগর। গানটি খুব শীঘ্রই ইউটিউবে মুক্তি পাবে বলে জানা গেছে।

সালমা এই নতুন গানটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, “‘মানুষ ভালা না’ গানটি শ্রোতাদের খুবই প্রিয় ছিল। আশা করছি, ফোক ঘরানার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’ সবার ভালো লাগবে। গানটির কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। এছাড়াও, মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে। সব মিলিয়ে এই গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।”

উল্লেখ্য, সালমার পূর্বে প্রকাশিত ‘এমন ভালোবাসা চাই না’ গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ এবং সুর করেছেন শরীফ আল দ্বীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

নতুন রূপে ফিরছে সালমার জনপ্রিয় গান ‘তুমি মানুষ ভালা না’

আপডেট সময় : ০৭:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬