ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কথা, সুর ও ক্যানভাসে প্রাণবন্ত হয়ে উঠল মুক্তিযুদ্ধের বাংলাদেশ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই চেতনা চত্বরে অনুষ্ঠিত হলো ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’ শীর্ষক এক মনোজ্ঞ অনুষ্ঠান। দেশপ্রেম, ভালোবাসা এবং আবেগে সিক্ত হয়ে রং-তুলির আঁচড়ে ক্যানভাসে জীবন্ত হয়ে উঠল বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ ও ইতিহাস।

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ এবং শিশু শিল্পীরাও তাদের তুলির আঁচড়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে ফুটিয়ে তোলেন। অনুষ্ঠানের শুরুতে সুর বিহারের শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান। আফজাল হোসেনের সঞ্চালনায় এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন মো. খুরশীদ আলম এবং রফিকুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, রফিকুন নবী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন এবং শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।

উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রশিদ মজুমদার, অন্যদিনের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম, চিত্রশিল্পী আবদুস সাত্তার, ফরিদা জামান, রেবেকা সুলতানা, অশোক কর্মকার, আলপ্তগীন তুষার, কিরিটি চন্দ্র বিশ্বাস, আবদুল মান্নান, সোহাগ পারভেজ সহ নবীন-প্রবীণ প্রায় অর্ধ শতাধিক চিত্রশিল্পী। স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে মুকিত মজুমদার বাবুকে চিত্রশিল্পীদের পক্ষ থেকে একটি অভিনন্দন স্মারক তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

কথা, সুর ও ক্যানভাসে প্রাণবন্ত হয়ে উঠল মুক্তিযুদ্ধের বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬