গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল এবং ইরানের মধ্যেকার চলমান যুদ্ধে পুরো অঞ্চলে প্রাণহানির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই যুদ্ধে হতাহতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
ইরানে এখন পর্যন্ত তিন হাজার ৪৯২ জন নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ) জানিয়েছে। নিহতদের মধ্যে এক হাজার ৫৭৪ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ২৩৬ জন শিশুও রয়েছে।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে যে লেবাননে নয়জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এক হাজার ২৪৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২৪ জন শিশু।
উপসাগরীয় অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মী বা বিদেশি শ্রমিক। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১১ জন, কুয়েতে সাত জন এবং ওমান, সৌদি আরব ও বাহরাইনে দুই জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 






















