ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধে শামিল না হওয়ায় মিত্রদের ফের তুলোধুনো করলেন ট্রাম্প, দিলেন দুই পরামর্শ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে যোগ না দেওয়ায় যুক্তরাজ্যসহ অন্যান্য মিত্রদেশগুলোর ওপর আবারও কড়া সমালোচনা ছুড়ে দিয়েছেন। তিনি মিত্র দেশগুলোকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি কেনার এবং এই সংকটময় মুহূর্তে কিছুটা সাহস দেখানোর আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যারা হরমুজ প্রণালিতে জ্বালানি পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য—যারা ইরান যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থেকেছে, তাদের জন্য আমার কিছু পরামর্শ আছে। প্রথমত, আমাদের কাছ থেকে (জেট ফুয়েল) কিনুন, আমাদের কাছে প্রচুর মজুদ আছে। দ্বিতীয়ত, দেরিতে হলেও কিছুটা সাহস সঞ্চয় করুন, হরমুজ প্রণালিতে যান এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করুন।’

ট্রাম্প বিশেষভাবে ফ্রান্সের সমালোচনা করে বলেন, ফ্রান্স ‘খুবই অসহযোগী’ ছিল, কারণ তারা জ্বালানি বহনকারী বিমানগুলোকে তাদের আকাশসীমা দিয়ে উড়তে অনুমতি দেয়নি। ইরান-সংক্রান্ত উত্তেজনা শুরুর পর থেকেই সামরিকভাবে ইউরোপীয় দেশগুলোকে পাশে না পেয়ে তাদের সমালোচনা করে আসছেন ট্রাম্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

ইরান যুদ্ধে শামিল না হওয়ায় মিত্রদের ফের তুলোধুনো করলেন ট্রাম্প, দিলেন দুই পরামর্শ

আপডেট সময় : ০৭:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬