ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: জড়িত যেই হোক, ছাড় নয় – চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরে ২০১৩ সালের হত্যাযজ্ঞের ঘটনায় উচ্চ পর্যায় থেকে পিয়ন পর্যন্ত যে কেউই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার এ মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই আদেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত দ্রুত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে।

আমিনুল ইসলাম আরও বলেন, অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, তা পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে।

এছাড়াও তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর যত মামলা হয়েছে, সেগুলোর সব তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব মামলায় কোনো অনিয়ম হয়েছে কি-না, তা প্রসিকিউশন যাচাই-বাছাই করবে। একইসঙ্গে, ওয়ান ইলেভেনের সময়ের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: জড়িত যেই হোক, ছাড় নয় – চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০৬:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬