ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

২০১৩ সালের শাপলা চত্বর ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় তাকে এই নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে প্রসিকিউটর আবদুস সাত্তার ট্রাইব্যুনালকে জানান, আবদুল জলিল মণ্ডলের বিরুদ্ধে গত বছরের ১৪ মে পরোয়ানা জারি করা হয়েছিল। তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল প্রসিকিউটরের আবেদন মঞ্জুর করেন।

এর আগে, সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করে। ডিবি সূত্র অনুযায়ী, পাবনার বাসিন্দা আবদুল জলিল মণ্ডল পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও কাজ করেছেন। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

২০১৩ সালের শাপলা চত্বর ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আপডেট সময় : ০৬:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬