ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

৩০ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়ার জাহাজ চট্টগ্রামে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) পানামার পতাকাবাহী ‘পিভিটি সোলানা’ নামের এই ট্যাংকার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে নোঙর করে।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত করিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আনুষ্ঠানিকতা শেষে লাইটার জাহাজের মাধ্যমে এই জ্বালানি তেল খালাস করা হবে। প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতে ভিড়িয়ে সরাসরি খালাস কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে বন্দর কর্তৃপক্ষের।

বন্দর সূত্রে জানা গেছে, মার্চ মাসে এটি ছিল অষ্টম ডিজেলবাহী জাহাজ। এছাড়াও, আগামী ৩ এপ্রিল একই পরিমাণ ডিজেল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে ভিড়তে পারে। পাশাপাশি, প্রায় ৭০ হাজার টন এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে ৪ এপ্রিল আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।

গত এক মাসে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ধরনের জ্বালানি বহনকারী মোট ৩৩টি জাহাজ ভিড়েছে। এর মধ্যে ১৫টি ছিল জ্বালানি তেলবাহী (৮টি ডিজেল, ৭টি অন্যান্য জ্বালানি), ৮টি এলএনজি এবং ৯টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বহনকারী জাহাজ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

৩০ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়ার জাহাজ চট্টগ্রামে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা

আপডেট সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬