ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্য অভিযানে ইতালির ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান

ইতালি মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য সিসিলির একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সামরিক বিমানগুলো পূর্ব সিসিলির সিগোনেল্লা বিমানঘাঁটিতে অবতরণ করে সেখান থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে ঠিক কবে এই পরিকল্পনা ছিল, তা উল্লেখ করা হয়নি বলে ইতালির প্রভাবশালী পত্রিকা কোরিয়েরে ডেলা সেরা জানিয়েছে।

ইতালির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুমতি চায়নি এবং ইতালির সামরিক নেতৃত্বকে এ বিষয়ে অবহিত করেনি। ইতালিতে মার্কিন সামরিক স্থাপনা ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী সরকার জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো অনুরোধ এলে তা অনুমোদনের আগে ইতালির পার্লামেন্টের অনুমোদন নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজ জব্দের মার্কিন চেষ্টা নস্যাৎ করার দাবি

মধ্যপ্রাচ্য অভিযানে ইতালির ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান

আপডেট সময় : ০৬:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬