যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন। এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা তুঙ্গে।
সোমবার যুক্তরাষ্ট্রের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৮ মার্চ একটি সংবাদ সংস্থা জানায়, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে, যার মধ্যে ইরানের অভ্যন্তরে সৈন্য মোতায়েনের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা করে এই প্যারাট্রুপাররা মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে মোতায়েনকৃত অতিরিক্ত নাবিক, মেরিন ও ‘স্পেশাল অপারেশনস ফোর্স’ সদস্যদের সঙ্গে যোগ দেবেন। গত সপ্তাহান্তেই প্রায় আড়াই হাজার মেরিন সেনাসদস্য ওই অঞ্চলে পৌঁছেছেন। এই সামরিক সমাবেশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















