ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইসফাহানে ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বাংকার বাস্টার’ হামলা: দাবি মার্কিন কর্মকর্তার

ইরানের ইসফাহান প্রদেশের একটি বিশাল গোলাবারুদের ডিপোতে যুক্তরাষ্ট্র ২ হাজার পাউন্ডের (৯০৭ কেজি) ‘বাংকার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই হামলায় ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী বিপুলসংখ্যক ‘পেনিট্রেটর মিউনিশন’ ব্যবহার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ক্যাপশন ছাড়াই ইসফাহানে বিশাল বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পরপরই এই হামলার খবর সামনে আসে।

গত মঙ্গলবার ভোরে ট্রাম্প তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে কোনো মন্তব্য ছাড়াই একটি বিশাল বিস্ফোরণের ভিডিও শেয়ার করেন। ধারণা করা হচ্ছে, এটি ইসফাহানের উপকণ্ঠে চালানো একটি বড় ধরনের হামলার চিত্র।

বেলুচ মানবাধিকার গোষ্ঠী ‘হালভাশ’ ইসফাহানের বাইরে থেকে ধারণ করা একই ধরনের আরও কিছু ভিডিও প্রকাশ করেছে। নাসার স্যাটেলাইট তথ্য অনুযায়ী, বিস্ফোরণগুলো সোফেহ পাহাড়ের কাছে ঘটেছে, যে এলাকাটিতে সামরিক অবস্থান রয়েছে বলে ধারণা করা হয়।

প্রকাশিত ভিডিওগুলোতে আগুনের বিশাল কুণ্ডলী এবং বারবার ছোট ছোট বিস্ফোরণ হতে দেখা গেছে, যা সাধারণত গোলাবারুদের ডিপোতে আগুন লাগলে ঘটে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজ জব্দের মার্কিন চেষ্টা নস্যাৎ করার দাবি

ইসফাহানে ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বাংকার বাস্টার’ হামলা: দাবি মার্কিন কর্মকর্তার

আপডেট সময় : ০৫:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬