ইরানে টানা ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ গ্রুপ নেটব্লকস জানিয়েছে, এর ফলে দেশটির অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রয়েছেন।
তবে, ব্যতিক্রম হিসেবে ইরানের কিছু সরকারি কর্মকর্তা, সরকারপন্থী ব্যবহারকারী ও সাংবাদিকরা পূর্ণ ইন্টারনেট সুবিধা পাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষের বেশিরভাগই ইন্টারনেট সেবা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
কেউ কেউ স্টারলিংক-এর মতো স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারলেও, এই প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল এবং সাধারণের ধরাছোঁয়ার বাইরে।
উল্লেখ্য, ইরানে স্টারলিংক ব্যবহার করা বা এর সরঞ্জাম রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ইরানি কর্তৃপক্ষ স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারকারীদেরকে শনাক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।
রিপোর্টারের নাম 



















