ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

শাপলা চত্বর গণহত্যা মামলা: সাবেক ডিআইজি জলিল মন্ডলকে ট্রাইব্যুনালে হাজির

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এর আগে, সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

আব্দুল জলিল মন্ডলের বাড়ি পাবনায়। পুলিশ বাহিনীতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও, তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও কাজ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র নস্যাৎ: এফবিআইয়ের হাতে গ্রেপ্তার ৫

শাপলা চত্বর গণহত্যা মামলা: সাবেক ডিআইজি জলিল মন্ডলকে ট্রাইব্যুনালে হাজির

আপডেট সময় : ০১:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬