ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

কওমী শিক্ষার্থীদের মেধা স্বীকৃতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

কওমী মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, সম্মাননা প্রদান এবং উচ্চতর গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি ২০২৬ সালে ‘কওমী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসীহা প্রোগ্রাম’ আয়োজন করতে যাচ্ছে, যেখানে মোট ৪৫ লক্ষ টাকা মূল্যের পুরস্কার প্রদান করা হবে, যার মধ্যে ৩টি উমরাও অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার (৩০শে মার্চ) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেন।

প্রতি বছর দেশের কওমী মাদ্রাসাগুলো থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী দাওরায়ে হাদীস সম্পন্ন করে ধর্ম ও জাতির সেবায় আত্মনিয়োগ করেন। তবে, তাঁদের মেধার যথাযথ মূল্যায়ন, স্বীকৃতি এবং গবেষণামুখী দিকনির্দেশনার উদ্যোগ তুলনামূলকভাবে কম দেখা যায়। এই বাস্তবতা উপলব্ধি করেই এই বিশেষ আয়োজনটি হাতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবর্ধনা কার্যক্রমে অংশগ্রহণের জন্য আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে ১৪৪৭ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদীস বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত এবং ‘মুমতাজ’ (সর্বোচ্চ) ফলাফল অর্জনকারী ৫০০ জন আলেম-আলেমা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিনজনকে উমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। এছাড়াও, তাঁরা প্রত্যেকে ১০ হাজার টাকা সমমূল্যের বই পুরস্কার হিসেবে পাবেন।

চতুর্থ স্থান অধিকারী ১ লক্ষ টাকা সমমূল্যের বই এবং পঞ্চম স্থান অধিকারী ৮০ হাজার টাকা সমমূল্যের বই পুরস্কার পাবেন। এভাবে মোট ৫০০ জন শিক্ষার্থীকে তাঁদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট ৪৫ লক্ষ টাকা মূল্যের পুরস্কার প্রদান করা হবে।

এর পাশাপাশি, প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং স্বাস্থ্যসেবায় সুবিধা পেতে ইবনে সিনা ট্রাস্ট ও আদ-দ্বীন হাসপাতাল-এর পক্ষ থেকে বিশেষ ডিসকাউন্টসহ হেলথ কার্ড প্রদান করা হবে।

নারী শিক্ষার্থীরাও এই সংবর্ধনায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। তবে, তাঁদের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন তাঁদের মনোনীত পুরুষ অভিভাবক। অনুষ্ঠানটি আগামী ১৭ই এপ্রিল, শুক্রবার সকাল ৯টায় রাজধানীর আস-সুন্নাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ আলেমগণ অংশগ্রহণ করবেন এবং তরুণ আলেমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নাসীহা ও দিকনির্দেশনা প্রদান করবেন।

আগ্রহীদের অংশগ্রহণের জন্য নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন না করলে সংবর্ধনার জন্য বিবেচিত হওয়া যাবে না। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ই এপ্রিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক ও অনলাইন গেমের আসক্তি: কিশোর মনে এক ভয়াবহ মায়ার জগত

কওমী শিক্ষার্থীদের মেধা স্বীকৃতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

আপডেট সময় : ০৬:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬