বাংলাদেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এখন থেকে ছয় মাস বয়সী শিশুদেরও হামের টিকা দেওয়া হবে। পূর্বে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় নয় থেকে পনেরো মাস বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হতো।
বর্তমান পরিস্থিতিতে নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এই ক্যাম্পেইন আগামী জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এবং এক মাস ধরে চলবে। এর মাধ্যমে প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে।
সোমবার (৩০ মার্চ) সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ। তিনি জানান, চলমান পরিস্থিতিতে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে দশ বছর বয়সী শিশুরা টিকা পাবে।
রিপোর্টারের নাম 
























