ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সংসদ ভবন এলাকায় তীব্র পানির সংকট, সমাধানের আশ্বাস চিফ হুইপের

সংসদ ভবন এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘পানির সমস্যা খুবই প্রকট। আমরা গত দুই-তিনদিন ধরে মাত্র গোলা পানি পেয়েছি, যা আমার নিজেরও পেট খারাপের কারণ হয়েছে।’ গোলা পানির এই সমস্যার সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে বলে তিনি জানান। বর্তমানে এখানে পানির তীব্র সংকট বিদ্যমান; যেখানে দৈনিক ১ কোটি লিটার পানির প্রয়োজন, সেখানে মাত্র ২৭ লাখ লিটার পানি উৎপাদন হচ্ছে।

সোমবার জাতীয় সংসদে সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস, এম, জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

চিফ হুইপ আরও জানান যে, ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দের কাজ সম্পন্ন হবে। তিনি উল্লেখ করেন যে, কিছু আবাসন ভবন ২০০০ সালে তৈরি হওয়ায় সেগুলো নষ্ট হয়ে গেছে, তবে সেগুলো মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। সংসদ সদস্যদের নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি সংসদ সদস্যদের আশ্বস্ত করেন যে, তারা খুব শীঘ্রই নতুন বাসস্থানে উঠতে পারবেন।

সংসদের হাসপাতালের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, হাসপাতালের জন্য একটি আইসিইউ অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী ফ্রিজিং গাড়ির প্রয়োজন।

সংসদের সাউন্ড সিস্টেম এখনো কাজ করছে না উল্লেখ করে চিফ হুইপ জানান, এটি উন্নত করার চেষ্টা করা হচ্ছে। যদি তা সম্ভব না হয়, তবে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। তবে বর্তমান সিস্টেমটি যেন কার্যকর হয়, সে চেষ্টা চলছে। সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলেও তিনি জানান।

সময় বরাদ্দ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযোগ সঠিক নয়। সাধারণত সংসদে বিরোধী দলই বেশি কথা বলে এবং তা নিশ্চিত করার চেষ্টা করা হয়। বিল নিয়ে এবং বাজেট অধিবেশনেও বিরোধী সদস্যরা কথা বলেন। শুধুমাত্র রাষ্ট্রপতির ভাষণের আলোচনার বিষয়টি সমভাবে বন্টন করা হয়েছে। বিরোধী দল যত ঘণ্টা সময় পেয়েছে, তারাই তা ভাগ করে নেবে। তিনি শুধু নামগুলো দেবেন।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করার জন্য রকিবুল ইসলামকে এবং সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান উন্নয়নের জন্য মোহাম্মদ কয়ছর আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক ও অনলাইন গেমের আসক্তি: কিশোর মনে এক ভয়াবহ মায়ার জগত

সংসদ ভবন এলাকায় তীব্র পানির সংকট, সমাধানের আশ্বাস চিফ হুইপের

আপডেট সময় : ০৫:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬