ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে কারাগারে পাঠালো আদালত, জামিন শুনানি কাল

রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া মো. ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উল্লেখ্য, মো. ইমরান জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন।

সোমবার (৩০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে, ফাহিম চৌধুরীর জামিনের বিষয়ে শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন বিচারক।

আদালতে হাজির করার পর ফাহিমকে কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। এরপর কড়া পুলিশি পাহারায় তাঁকে আদালতে তোলা হয়। এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা আগামীকাল মঙ্গলবার জামিনের বিষয়ে শুনানি করবেন বলে বিচারককে জানান। এরপর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় কিছু শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাঁকে অবরুদ্ধ করে। পরে শাহ আলী থানা পুলিশ তাঁকে আটক করে এবং পরে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে ছাত্র-জনতার এক মিছিল চলছিল। তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলন দমনের জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে। ভুক্তভোগী মো. ইমরান বাড়ি ফেরার পথে আন্দোলনে অংশ নিয়েছিলেন। সে সময় আসামিদের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ২০২৫ সালের ২৫ এপ্রিল গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে কারাগারে পাঠালো আদালত, জামিন শুনানি কাল

আপডেট সময় : ০৫:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬