ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সংসদ কার্যালয়ে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে তার সংসদ সচিবালয় কার্যালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দিয়ে সৌজন্যতার এক নজির স্থাপন করেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

এর আগে, বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে অংশগ্রহণ করেন। জানাজা শেষে সংসদ ভবনের দিকে হেঁটে যাওয়ার সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাকে তাৎক্ষণিকভাবে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রায় ২০ মিনিট স্থায়ী এই সংক্ষিপ্ত সাক্ষাৎকালে দুই নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময়ই সকলের প্রতি সম্মান ও সৌজন্যতা প্রদর্শন করেন, যা জাতীয় নির্বাচন পূর্ববর্তী এবং বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। এই সাক্ষাৎটিও প্রধানমন্ত্রীর সেই স্বাভাবিক সৌজন্যতারই একটি প্রতিফলন ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

সংসদ কার্যালয়ে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৫:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬