ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

রাজধানীতে পৃথক অভিযানে ৩৫ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক অভিযানে মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ধারালো অস্ত্র এবং সুইচগিয়ার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এই তথ্য জানান। জানা গেছে, রবিবার (২৯ মার্চ) যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে, রাত ৯টা থেকে চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ মাদকাসক্ত অবস্থায় ২১ জনকে গ্রেপ্তার করে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫) থেকে মো. মামুন মিয়া (২৪) পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, দুটি সুইচগিয়ার, একটি লোহার চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, লালবাগ বিভাগের ডিবি পুলিশ চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড চালিয়ে সালাউদ্দিন (৪২) থেকে মো. আল-আমিন (২৩) পর্যন্ত ২১ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠায়। পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ, সরকারকেও প্রশ্ন অলি আহমদের

রাজধানীতে পৃথক অভিযানে ৩৫ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০২:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬