ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বিমান বাহিনীর সাবেক প্রধান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন। সোমবার (৩০ মার্চ) এই আদেশ জারি করা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহমুদুল হাসান পৃথক দুটি আবেদনে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদার আয়কর নথি জব্দের অনুরোধ জানিয়েছিলেন। আবেদনে উল্লেখ করা হয় যে, তারা উভয়েই করদাতা এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কর খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা অত্যন্ত জরুরি।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে এই আদেশ প্রদান করে। উল্লেখ্য, এর আগে গত ৬ মে আব্দুল হান্নানের কিছু সম্পদ জব্দেরও আদেশ দিয়েছিল আদালত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

বিমান বাহিনীর সাবেক প্রধান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০২:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬