ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে সার বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নীতিমালা ২০২৫-কে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে যে, সরকার এই দাবি না মানলে সারাদেশে সার ডিলার ও খুচরা বিক্রেতারা কৃষকদের কাছে সার বিক্রি সহ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবেন।

রবিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আন্দোলনের ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএফএ-এর নেতারা কৃষিমন্ত্রী আমিনুর রশিদের কাছে একাধিকবার লিখিতভাবে নীতিমালা ২০২৫-এর কার্যক্রম স্থগিত করে বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার এবং অংশীদারদের মতামত নিয়ে নতুন যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন।

এর আগে, দাবি আদায়ের লক্ষ্যে গত ১১ মার্চ ২০ হাজার সার ডিলার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। সেখানে দুই কর্মদিবসের মধ্যে সরকার দাবি না মানলে দেশব্যাপী কঠিন আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার সার বিক্রি, বিতরণ, উত্তোলন, সরবরাহ এবং পরিবহন সহ সকল কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিএফএ-এর মতে, জনস্বার্থবিরোধী নীতিমালা ২০২৫ কার্যকর হলে সারাদেশের ৪৬ হাজার খুচরা সার বিক্রেতা তাদের ব্যবসায় বিনিয়োগ করা লাখ লাখ টাকা অনাদায়ী রেখে বেকার ও নিঃস্ব হয়ে পড়বেন। এর ফলে কৃষি খাতে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সংকট, অন্যদিকে সারের সংকট দেখা দিলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই, অ্যাসোসিয়েশনের নেতারা কৃষি খাতে সৃষ্ট বিশৃঙ্খলা ও সারের সংকট নিরসনে সরকারের নীতিনির্ধারকদের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ, সরকারকেও প্রশ্ন অলি আহমদের

নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে সার বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি

আপডেট সময় : ০২:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬