ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষের প্রেক্ষিতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রোববার (২৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে স্বশরীরে হাজির হয়ে তিনি লিখিত জবাব দাখিল করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

গত বুধবার একই আদালত ওসিকে তলব করে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তিনদিন সময় দিয়েছিলেন। একই সঙ্গে, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্ব:প্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছিলেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওসি গোলাম মর্তুজা আদালতে হাজির হয়ে জবাব দাখিল করেন এবং নিঃশর্ত ক্ষমা চান। আদালত তার বক্তব্য শুনেছেন। নবীন ফ্যাশন বন্ধের দিনে কয়েকজন নিজেদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু বা স্বজন হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাদের বিষয়ে আদালত রাষ্ট্রপক্ষের মতামত চেয়েছেন। ওসি যে ক্ষমা প্রার্থনা করেছেন, সে বিষয়ে আদালত এখনও কোনো আদেশ দেননি।

ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়। কমদামে পণ্য বিক্রিকে ‘রিলিফ’ দেওয়ার সঙ্গে তুলনা করে প্রতিবেশী দোকানদাররা আপত্তি জানান। এসময় পুলিশের উপস্থিতিও দেখা গিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬