ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইরানকে উন্নত ড্রোন পাঠাচ্ছে রাশিয়া: ইউক্রেন যুদ্ধের পর মস্কোর সহায়তার অংশ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা প্রতিহত করতে ইরানকে উন্নতমানের ড্রোন প্রযুক্তি সম্বলিত একটি চালান পাঠিয়েছে রাশিয়া। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়াকে সহায়তা করার অংশ হিসেবে তেহরান এই ড্রোনগুলো মস্কোকে দিয়েছিল। চলতি সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে ইরান ইসরাইল, তার উপসাগরীয় প্রতিবেশী দেশ এবং মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে ক্রমাগত ড্রোন হামলা চালিয়ে আসছে। যদিও ইরানের নিজস্ব শাহেদ ড্রোনের মজুত রয়েছে, তবে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া এই ড্রোনের নকশার উন্নতি ঘটিয়েছে এবং এর মধ্যে উন্নত নেভিগেশন ক্ষমতা যুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর তিস্তার পানি, নীলফামারীতে বন্যার শঙ্কা

ইরানকে উন্নত ড্রোন পাঠাচ্ছে রাশিয়া: ইউক্রেন যুদ্ধের পর মস্কোর সহায়তার অংশ

আপডেট সময় : ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬