ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে প্রতিরোধের ঘোষণা হিজবুল্লাহর

ইসরায়েলি বাহিনী লেবাননে নবঘোষিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পুনরায় হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলার পর তারা নিজ দেশ ও জনগণকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রাখে।

হিজবুল্লাহর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার দক্ষিণ লেবাননের নাবাতিহ শহর, মায়ফাদৌন এবং বিন্ত জবেইল এলাকার বেসামরিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি ফাইটার জেট ও ড্রোন থেকে হামলা চালানো হয়েছে। এসব হামলায় বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ এই উস্কানিমূলক কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখছে বলে হুঁশিয়ারি দিয়েছে।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক মধ্যস্থতায় লেবানন সীমান্তে সংঘাত বন্ধের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও মাঠপর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গত মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক ইসরায়েলি আগ্রাসনে লেবাননের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, চুক্তি লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকলে তারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর তিস্তার পানি, নীলফামারীতে বন্যার শঙ্কা

লেবাননে ইসরায়েলি হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে প্রতিরোধের ঘোষণা হিজবুল্লাহর

আপডেট সময় : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬