ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতির ‘আদেশ’ কি আইন? সাংবিধানিক এখতিয়ার নিয়ে নতুন বিতর্ক

সম্প্রতি জাতীয় সংসদে মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে আইন ও এখতিয়ারের প্রশ্নে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, ‘এই যে আদেশ (জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ), এই আদেশটা না অধ্যাদেশ, না আইন। মাঝামাঝি জিনিস…..’। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে এক সিনিয়র আইনজীবী ও আইনপ্রণেতা সংবিধানের ১৫২ অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতির আদেশকেও আইন হিসেবে গণ্য করার সাংবিধানিক সংজ্ঞা তুলে ধরেন।

এই মন্তব্যের প্রেক্ষিতে সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এক কলামে বলেন, ‘ব্যারিস্টার নাজিবুর রহমানের বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন। তাঁর যুক্তিতে, সংবিধানের ১৫২ অনুচ্ছেদে ‘আইন’–এর সংজ্ঞায় অধ্যাদেশের পাশাপাশি আদেশও আইনের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে। তাঁর এই ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।’ অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী, ‘আইন’ অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ইত্যাদি। ‘আদেশ’ যে আইনের অন্তর্ভুক্ত সে কথা অস্বীকার করার উপায় নেই। তবে মূল বিতর্ক হলো, রাষ্ট্রপতি বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে ‘আদেশ’ জারি করতে পারেন কি না? এই প্রশ্নের সরাসরি উত্তর হলো—না।’

একই বিষয়ে ডেভিড বার্গম্যান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘নাজিবুর রহমান এখানে মূল বিষয়টি সম্পূর্ণভাবে অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন। ‘আইন’, ‘আদেশ’—এ ধরনের নাম থাকলেই সবকিছু ‘আইন’ হয়ে যায় না। কোনো কিছু ‘আইন’ হিসেবে গণ্য হতে হলে তা সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী, অথবা সংসদ কর্তৃক প্রণীত কোনো আইনের অধীনে তৈরি হতে হবে। উদাহরণস্বরূপ, সংসদে পাস হওয়া একটি ‘Act’ তখনই আইন হিসেবে বিবেচিত হয়, যখন তা নির্ধারিত সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে গৃহীত হয়। সংবিধানে রাষ্ট্রপতিকে স্বতন্ত্রভাবে ‘আদেশ’ জারি করার কোনো ক্ষমতা প্রদান করা হয়নি। সুতরাং, আদেশটি যেহেতু সংবিধান বা কোনো বৈধ আইনগত ক্ষমতার ভিত্তিতে প্রণীত নয়, তাই সংবিধানের দৃষ্টিকোণ থেকে এটি একটি বৈধ আইনগত দলিল নয়।’

মূল সমস্যা হলো, এখানে দুটি ভিন্ন প্রশ্নকে এক করে দেখা হচ্ছে, যার ফলে বিভ্রান্তি বাড়ছে। প্রথম প্রশ্নটি হলো: ‘রাষ্ট্রপতির আদেশ’ সংবিধানের সংজ্ঞা অনুযায়ী ‘আইন’ কি না? দ্বিতীয় প্রশ্নটি হলো: রাষ্ট্রপতির এমন আদেশ জারির সাংবিধানিক এখতিয়ার আছে কি না? এই দুটি প্রশ্ন এক নয় এবং একসঙ্গে মেলানোও ঠিক নয়। প্রথম বিষয়টির ব্যাপারে জনাব স…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাশেদ, সম্পাদক শহিদুল

রাষ্ট্রপতির ‘আদেশ’ কি আইন? সাংবিধানিক এখতিয়ার নিয়ে নতুন বিতর্ক

আপডেট সময় : ১০:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬