ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না জ্বালানি তেল: শিবগঞ্জে প্রশাসনের কড়াকড়ি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা প্রশাসনের নতুন নির্দেশনার ফলে এখন থেকে বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। শনিবার দুপুরে উপজেলার কানসাট এলাকার মেসার্স সুমন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, পুলিশ সদস্যদের সহায়তায় প্রতিটি মোটরসাইকেলের নিবন্ধন, চালকের লাইসেন্স এবং হেলমেট যাচাই করে তেল দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাদের তেল না দিয়েই ফিরিয়ে দেওয়া হচ্ছে।

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তেল নিতে আসা অনেক গ্রাহক। তাদের মতে, এই ধরনের পদক্ষেপ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ যানবাহনের চলাচল কমাতে সহায়ক হবে। তারা আরও বলেন, কেবল সংকটের সময় নয়, সবসময় এই নিয়ম চালু থাকলে জ্বালানির অপচয় রোধের পাশাপাশি দেশের রাজস্ব খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানিয়েছেন, জেলা প্রশাসনের নির্দেশনায় সকল পেট্রোল পাম্পে এই নিয়ম কার্যকর করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি সকল পাম্প মালিকদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না জ্বালানি তেল: শিবগঞ্জে প্রশাসনের কড়াকড়ি

আপডেট সময় : ০২:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬