ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়তে সরকার বদ্ধপরিকর: ববি হাজ্জাজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শারীরিক সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার দেশের প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই হাতহীন অদম্য মেধাবী তরুণী আয়েশার জীবনসংগ্রাম নিয়ে নির্মিত ‘পায়ের ছাপ’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সফলতার মূল চাবিকাঠি হলো অধ্যবসায় ও আত্মবিশ্বাস। আয়েশার সাফল্য প্রমাণ করে যে, দৃঢ় মনোবল থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন, যা মেধা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। অনুষ্ঠানে বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়তে সরকার বদ্ধপরিকর: ববি হাজ্জাজ

আপডেট সময় : ০২:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬