ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

অ্যাথলেটিক্সে কিশোরগঞ্জের মারিয়ার গতির ঝড়: লক্ষ্য এখন অলিম্পিক জয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অজপাড়াগাঁ থেকে উঠে আসা এক কিশোরী অ্যাথলেট এখন দেশের ক্রীড়াঙ্গনের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। জাতীয় অ্যাথলেটিক্সের ট্র্যাকে গতির ঝড় তুলে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয় করেছেন মারিয়া আক্তার তাসপিয়া। নতুনকুঁড়ি স্পোর্টসে ডাবল চ্যাম্পিয়ন হয়ে নিজের প্রতিভার জানান দিয়েছেন এই উদীয়মান তারকা।

মারিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের শেহড়া গ্রামের দরিদ্র কৃষক হিরণ মিয়ার ছোট মেয়ে। স্থানীয় আলহাজ ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এই শিক্ষার্থী প্রতিকূলতাকে জয় করে আজ এই অবস্থানে পৌঁছেছেন। নিয়মিত জেলা সদরে এসে কঠোর অনুশীলন এবং অদম্য ইচ্ছাশক্তিই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। প্রতিযোগিতায় তিনি ১০০ মিটার স্প্রিন্টে ১৩.৭৫ সেকেন্ড এবং ২০০ মিটারে ২৮.৯৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করার মুহূর্তটি মারিয়ার জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। মারিয়া জানান, নিয়মিত অনুশীলন ও পরিবারের সহায়তায় এই সাফল্য এসেছে। তার স্বপ্ন এখন দেশের জন্য অলিম্পিকে পদক জয় করা। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে বিকেএসপিতে ভর্তি ও আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: দেড় কোটি টাকার মালামাল লুট

অ্যাথলেটিক্সে কিশোরগঞ্জের মারিয়ার গতির ঝড়: লক্ষ্য এখন অলিম্পিক জয়

আপডেট সময় : ০৩:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬