যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমন এবং দেশ দুটিকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান তাদের প্রচেষ্টা জোরদার করেছে। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় কৌশলগত আলোচনা শুরু করার জন্য পাকিস্তান সব পক্ষকে উৎসাহিত করছে। ইসলামাবাদ বিশ্বাস করে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বশান্তি রক্ষায় এই দুই দেশের মধ্যে সংলাপের কোনো বিকল্প নেই।
মুখপাত্র আরও জানান, চুক্তির শর্তাবলী মেনে সব পক্ষ যাতে প্রতিশ্রুতি রক্ষা করে, সে লক্ষ্যে পাকিস্তান কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদ তার মধ্যস্থতাকারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করছে।
রিপোর্টারের নাম 






















