ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ভূমি সেবা নিরাপদ রাখতে ১০ দফা নির্দেশনা: সাইবার নিরাপত্তা জোরদারে কঠোর মন্ত্রণালয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সারা দেশে স্বয়ংক্রিয় ভূমিসেবা কার্যক্রম আরও নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকর করার লক্ষ্যে উপজেলা, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ভূমি অফিসগুলোর জন্য ১০ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। আইসিটি ডিভাইসের নিরাপত্তা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে ভূমি সংস্কার বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, সরকারি ওয়েবভিত্তিক সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে এখন থেকে শুধুমাত্র নির্ধারিত ও নিরাপদ ব্রাউজার ব্যবহার করতে হবে। এছাড়া সব কম্পিউটারে লাইসেন্সপ্রাপ্ত ও সর্বশেষ সংস্করণের অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিশ্চিত করার পাশাপাশি হার্ডওয়্যারের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিসের রাউটার, সুইচ ও ওয়াই-ফাই ডিভাইসে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং নিয়মিত ফার্মওয়্যার আপডেট করতে হবে। সাইবার ঝুঁকি এড়াতে অপ্রয়োজনীয় সফটওয়্যার অপসারণ এবং সন্দেহজনক ই-মেইল ও লিংকের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ ও মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে মন্ত্রণালয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

ভূমি সেবা নিরাপদ রাখতে ১০ দফা নির্দেশনা: সাইবার নিরাপত্তা জোরদারে কঠোর মন্ত্রণালয়

আপডেট সময় : ০৩:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬