মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বর্তমান নির্বাচিত সরকারের আমলে এটিই তার প্রথম বাংলাদেশ সফর।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সার্জিও গোরের এই সফর বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির গতিপথ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ওয়াশিংটনের সঙ্গে বর্তমান সরকারের নতুন সমীকরণ তৈরির ক্ষেত্রে এই সফর বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
সফরের প্রথম দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মার্কিন এই বিশেষ দূত। এরপর রাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে সরকারের অর্থমন্ত্রীর সঙ্গেও তার একটি বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 






















