চলতি ২০২৬ সালের আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বর্তমান নির্বাচিত সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মাহদী আমিন বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করতে এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে দুই দেশের উচ্চপর্যায়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবারের প্রক্রিয়ায় সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে (BOESSEL) অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শ্রমবাজারকে সম্পূর্ণ সিন্ডিকেটমুক্ত এবং স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। সাধারণ কর্মীরা যাতে নামমাত্র খরচে এবং নিরাপদে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পান, সেই লক্ষ্যেই সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই শ্রমবাজার উন্মুক্ত হওয়া বাংলাদেশের রেমিট্যান্স খাতে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















