ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের তীব্র চাপ, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপে চরম ধীরগতি দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকামুখী লেনে যানের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই বাড়তি চাপের ফলে রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীদের দীর্ঘ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে নারী ও শিশুসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সড়কে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বাড়লেও বড় ধরনের কোনো দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হয়নি। তবে মহাসড়ক সংলগ্ন ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন থাকায় মূল সড়কে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৬ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ টাকার বেশি, যা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের ধীরগতিতে আইএমএফের কিস্তি স্থগিত, বাংলাদেশের ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের তীব্র চাপ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ১২:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬