ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শিশুকে প্রলোভন দেখিয়ে ১২ ভরি স্বর্ণ লুট, সাপাহারে প্রতারকসহ গ্রেপ্তার ২

নওগাঁর সাপাহারে এক শিশুকে ভয়ভীতি ও চকোলেটের প্রলোভন দেখিয়ে নিজ বাড়ি থেকেই বিপুল পরিমাণ স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এই প্রতারণা চক্রের মূল হোতা মোজাম্মেল হক ওরফে রায়হান এবং চোরাই স্বর্ণ কেনায় জড়িত জুয়েলারি মালিক উজ্জ্বল কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রায়হান দীর্ঘ কয়েক মাস ধরে শিশুটিকে কৌশলে ব্যবহার করে দফায় দফায় মোট ১২ ভরি স্বর্ণ সংগ্রহ করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে রায়হান জানিয়েছেন, সংগৃহীত স্বর্ণ তিনি একটি জুয়েলারি দোকানে বিক্রি করেছেন। পুলিশ চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে এবং এই চক্রের সঙ্গে অন্য কারো যোগসাজশ আছে কি না তা খতিয়ে দেখছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের ধীরগতিতে আইএমএফের কিস্তি স্থগিত, বাংলাদেশের ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত

শিশুকে প্রলোভন দেখিয়ে ১২ ভরি স্বর্ণ লুট, সাপাহারে প্রতারকসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬