ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামে অপরাধজগতে নিয়োগের ভয়ংকর কৌশল, পবিত্র ধর্মকে ঢাল বানাচ্ছে গ্যাংস্টাররা

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে তরুণদের ভেড়াতে এক ভয়াবহ ও অভিনব পন্থা অবলম্বন করছে অপরাধী চক্র। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন হাতে শপথ করিয়ে তরুণদের গ্যাংয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই শপথের ভিডিও ধারণ করে দুবাইয়ে অবস্থানরত মূল হোতার কাছে পাঠিয়ে নিশ্চিত করা হচ্ছে সদস্যপদ। সম্প্রতি পুলিশ এই চক্রের তিন সদস্যকে অত্যাধুনিক অস্ত্রসহ গ্রেপ্তার করার পর এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এটি মূলত তরুণদের ওপর মানসিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি অপকৌশল। ধর্মীয় আবেগ ও ভয়কে পুঁজি করে তাদের অপরাধে লিপ্ত করা হচ্ছে যাতে তারা গ্যাংয়ের আদেশের বাইরে যাওয়ার সাহস না পায়। মনোবিজ্ঞানীদের মতে, পারিবারিক সমস্যা বা মাদকাসক্তিতে ভোগা তরুণদের টার্গেট করে এই ধরনের শপথ করানো হয়, যা তাদের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা কেড়ে নেয় এবং অন্ধ আনুগত্যে বাধ্য করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

চট্টগ্রামে অপরাধজগতে নিয়োগের ভয়ংকর কৌশল, পবিত্র ধর্মকে ঢাল বানাচ্ছে গ্যাংস্টাররা

আপডেট সময় : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬