ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটি সীমান্তে মাদকের ভয়াবহ বিস্তার, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

পার্বত্য জেলা রাঙ্গামাটির সীমান্ত দিয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকের অনুপ্রবেশ। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই মরণনেশা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের শিথিলতার সুযোগে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে সামাজিক নিরাপত্তা রক্ষায় সম্প্রতি জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে।

অনুসন্ধানে দেখা গেছে, ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে আসা মাদক ও অবৈধ বিদেশি পণ্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত ধরে স্থানীয় বাজারে পৌঁছাচ্ছে। এই সিন্ডিকেটে পেশাদার কারবারি ও কতিপয় রাজনৈতিক নেতার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিশেষ করে ক্ষমতার পটপরিবর্তনের পর নতুন কিছু চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গেছে। গত দেড় বছরে কয়েক কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হলেও মাদক নির্মূলে এখনো বড় চ্যালেঞ্জ দেখছে প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের ধীরগতিতে আইএমএফের কিস্তি স্থগিত, বাংলাদেশের ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত

রাঙ্গামাটি সীমান্তে মাদকের ভয়াবহ বিস্তার, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

আপডেট সময় : ১১:৩৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬