ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

এইচএসসির টেস্ট পরীক্ষা আপাতত হচ্ছে না

উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের যে টেস্ট পরীক্ষা হয়, তা আপাতত না নেওয়ার জন্য কলেজগুলোকে নির্দেশ দিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

কলেজগুলোকে বলা হচ্ছে, তারা যেন আপাতত নিয়মিত ক্লাস চালিয়ে যায়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের টেস্ট পরীক্ষা কবে নেওয়া হবে, তা পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

রবিবার ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টেস্ট (নির্বাচনী) পরীক্ষা না নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, টেস্ট পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বোর্ড বিষয়টিকে ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করেছে।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দুপুরে সংবাদমাধ্যমকে বলেন, “ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এই দোহাই দিয়ে অনেক কলেজ এখনই (নভেম্বরে) দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার আয়োজন করছে। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার আগে পর্যাপ্ত সময় পাচ্ছে না। তাই আমরা কলেজগুলোকে আপাতত টেস্ট পরীক্ষা না নিয়ে নিয়মিত ক্লাস চালিয়ে যেতে বলেছি।”

কামাল উদ্দিন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়কও। তিনি ধারণা দিয়ে বলেন, ২০২৬ সালের শুরুর দিকে টেস্ট পরীক্ষা আয়োজন করা হতে পারে। তিনি বলেন, “টেস্ট পরীক্ষা কবে হবে তা আমরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব।”

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানিয়েছেন, সবগুলো শিক্ষা বোর্ডই এ ধরনের নির্দেশনা দেবে।

তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরাও (কুমিল্লা বোর্ড) আপাতত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার আয়োজন না করতে কলেজগুলোর জন্য নির্দেশনা জারি করছি।”

উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল এবং মার্চে ফল প্রকাশ করা হয়। এরপর ২৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশীয় ফুটবলে বাংলাদেশের ঐতিহাসিক অভিষেকের সামনে শক্তিশালী চীন

এইচএসসির টেস্ট পরীক্ষা আপাতত হচ্ছে না

আপডেট সময় : ০৩:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫