ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাজশাহীতে পরিবহন ধর্মঘট: জিম্মি সাধারণ যাত্রী

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে অচল হয়ে পড়েছে রাজশাহীর পরিবহন ব্যবস্থা। শ্রমিকদের একাংশের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে রাজশাহীর সরাসরি বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, নির্বাচন ছাড়া নতুন কমিটি ঘোষণা করায় শ্রমিকদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে এই কর্মবিরতির ডাক দেয়। জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। ফলে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন বা বৈধ কোনো কমিটি গঠন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। জেলা প্রশাসন জানিয়েছে, শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই অচলাবস্থা নিরসন করা সম্ভব হচ্ছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা-পাহাড়ধসে ঘরছাড়া ৩৮ হাজার, স্থায়ী বাস্তুচ্যুতির শঙ্কায় অনেকে

রাজশাহীতে পরিবহন ধর্মঘট: জিম্মি সাধারণ যাত্রী

আপডেট সময় : ০২:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬