সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে যে তারা ইরান থেকে ছোড়া ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১১টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করলেও হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের হামলার পর থেকে এ পর্যন্ত মোট ৩৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৮২৬টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এই ঘটনাগুলোতে এখন পর্যন্ত দুই সেনাসদস্য এবং বিভিন্ন দেশের আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এবং ১৬৯ জন আহত হয়েছেন।
রিপোর্টারের নাম 




















