ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঈদ উপলক্ষে নানার বাড়ি বেড়াতে এসে মর্মান্তিক ঘটনার শিকার হলো চার বছরের শিশু আয়মান আলী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার ধুনট উপজেলার মবুয়াখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়মান আলী একই এলাকার সোনারগাঁ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, খেলার ছলে আয়মান আলীর ফুটবল বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। ফুটবলটি তোলার চেষ্টাকালে সে পানিতে ডুবে যায় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের তিন দিন আগে মা আলেয়া খাতুনের সঙ্গে মবুয়াখালী গ্রামে নানার বাড়ি বেড়াতে এসেছিল আয়মান আলী। বৃহস্পতিবার বিকেলে সে বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়েছিল। এ সময় তার বলটি পুকুরের পানিতে পড়ে যায়। বলটি উদ্ধার করতে গিয়ে আয়মান নিজেই পানিতে ডুবে যায়।

ঘটনার পর শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে ওঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে আয়মান আলীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬