মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৩৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান আল-জাজিরাকে জানিয়েছেন, এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু রয়েছে।
উপস্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হামলায় এ পর্যন্ত ২৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে প্রায় ৪ হাজার নারী এবং ১ হাজার ৬২১টি শিশু রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার শিকার হচ্ছে। জবাবে ইরানও ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 




















