ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাস চাপায় প্রাইভেটকার চালকসহ ৪ জনের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন।

নিহত চারজনই নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন জানান, সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জনের লাশ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দু’জনের লাশ কুমিল্লা মেডিকেল হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে চলন্ত অবস্থায় স্টার লাইন পরিবহনটি পেছন থেকে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এই ধাক্কার ফলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালকসহ চারজন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান, ট্রাম্পের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা

কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাস চাপায় প্রাইভেটকার চালকসহ ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬