ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মুক্তিযোদ্ধাদের অপমান করার সুযোগ নেই, তাদের সম্মান করলে নিজের সম্মান বাড়ে : সমাজ কল্যাণমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের কোনোভাবেই অপমান বা ছোট করার সুযোগ নেই। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করলে নিজেরাও সম্মানিত হওয়া যায়। ইতিহাস তার নিজস্ব ধারায় চলে, কোনো অবস্থাতেই নিজে নিজে বড় হওয়া যায় না। ইতিহাস নিজে নিজে লেখা যায় না, বরং কার্যক্রম ও অবদানের মাধ্যমে তা তৈরি হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পরিবারের মাঝে সংবর্ধনা প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ১৫-১৬ বছর ধরে অনেক বানানো গল্প শোনা গেছে। আসুন আমরা সত্যের মুখোমুখি হই।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্য সুলতান মাহমুদ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান, ট্রাম্পের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা

মুক্তিযোদ্ধাদের অপমান করার সুযোগ নেই, তাদের সম্মান করলে নিজের সম্মান বাড়ে : সমাজ কল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬