তেহরানের পক্ষ থেকে বারবার অস্বীকার করা হলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত রাতে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির (এনআরসিসি) বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।
ওই অনুষ্ঠানে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন, অভিবাসন এবং ভেনিজুয়েলার পরিস্থিতি সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। ইরানের বিষয়ে রিপাবলিকানদের উদ্দেশে তিনি বলেন, ইরান ‘খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়’। তবে তার দাবি, ইরানি নেতারা ‘এটি বলতে ভয় পাচ্ছেন কারণ তারা ভাবছেন যে নিজেদের জনগণের হাতেই তাঁরা নিহত হবেন’। তিনি আরও যোগ করেন, ‘তারা আমাদের হাতে নিহত হওয়ার ভয়ও পাচ্ছেন।’
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে তিনি একটি ‘সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করেন। ট্রাম্প বলেন, ‘তারা যুদ্ধ শব্দটি পছন্দ করেন না কারণ সেক্ষেত্রে (মার্কিন কংগ্রেসের) অনুমোদনের প্রয়োজন হয়। তাই আমি একে সামরিক অভিযান বলব, যা মূলত এটিই।’
রিপোর্টারের নাম 




















