মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব মোকাবিলা এবং জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে জাপান তার রাষ্ট্রীয় মজুদ থেকে ৩০ দিনের সমপরিমাণ জ্বালানি তেল ছাড়তে শুরু করেছে। এই প্রক্রিয়াটি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইমাবারির কিকুমা ন্যাশনাল পেট্রোলিয়াম স্টকপোল থেকে শুরু হয়েছে।
জাপান অর্গানাইজেশন ফর মেটালস অ্যান্ড এনার্জি সিকিউরিটি (JOGMEC) এক বিবৃতিতে জানিয়েছে যে, পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল একটি বাণিজ্যিক পরিশোধনাগারে স্থানান্তর করা হচ্ছে। রাষ্ট্রীয় মজুদ থেকে জ্বালানি তেল ছাড়ার এই পদক্ষেপটি এসেছে বেসরকারি খাতের মজুদ থেকে ১৫ দিনের সমপরিমাণ জ্বালানি ছাড়ার ১০ দিন পর।
রিপোর্টারের নাম 






















