ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পাকিস্তানের অনুরোধে ইসরাইল ইরানের দুই শীর্ষ কর্মকর্তার নাম ‘হিট লিস্ট’ থেকে সরিয়েছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের অনুরোধে ইসরাইল তাদের ‘হিট লিস্ট’ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নাম সরিয়ে নিয়েছে। পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, ইসরাইলের কাছে এই দুই কর্মকর্তার অবস্থান সম্পর্কে তথ্য ছিল এবং তারা তাদের লক্ষ্যবস্তু করতে চেয়েছিল। পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে এই বিষয়ে অনুরোধ জানিয়েছিল এবং জানিয়েছিল যে যদি এদেরও সরিয়ে দেওয়া হয়, তাহলে আলোচনার জন্য আর কেউ থাকবে না। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইসরাইলকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করে।

পাকিস্তানের সামরিক বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালও একটি প্রতিবেদনে উল্লেখ করেছিল যে, সম্ভাব্য শান্তি আলোচনা সহজতর করার লক্ষ্যে ইরানের এই দুই শীর্ষ নেতাকে সাময়িকভাবে ইসরাইলের লক্ষ্য তালিকা থেকে বাদ রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছিল যে, তাদের তালিকা থেকে ৪-৫ দিনের জন্য বাদ রাখা হয়েছে। তবে সেই প্রতিবেদনে পাকিস্তানের কোনো ভূমিকার কথা উল্লেখ করা হয়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান, মিশর এবং তুরস্ক।

ইসলামাবাদ এমন এক সময়ে ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছে, যখন অনেক দেশের জন্য এই যোগাযোগ ব্যবস্থাগুলো প্রায় অচল। সম্ভাব্য শান্তি আলোচনার স্থান হিসেবে ইসলামাবাদকেও বিবেচনা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানির ‘জ্বালা’: সংকট ও লুণ্ঠনমূলক কাঠামোর প্রভাব

পাকিস্তানের অনুরোধে ইসরাইল ইরানের দুই শীর্ষ কর্মকর্তার নাম ‘হিট লিস্ট’ থেকে সরিয়েছে

আপডেট সময় : ০৬:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬